মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা সফরে এলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি প্রথমে জেলার চোপড়া ব্লকের কালাগছ আলোরানী ফুটবল মাঠে সরকারি সভামঞ্চ থেকে বিভিন্ন সামগ্রী বিলি সহ বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্ধোধন করেন। সরকারি সভা মঞ্চ এক প্রকার জন জোয়ারে পরিণত হয়। এদিনের সভা মঞ্চ থেকে জেলার কয়েকশো উপভোক্তাদের হাতে তুলে দিলেন তাদের জীবিকার্জনের সরঞ্জাম। যেমন কন্যাশ্রীদের হাতে সাইকেল, সকলের জন্য বাড়ি, মৎসচাষীদের বিভিন্ন সামগ্রী, চাষীদের জন্য পাম্পসেট মেশিন ও চারাগাছ তুলে দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও জেলার কালিয়াগঞ্জের বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা, এছাড়াও শহর সৌর্ন্দয্যায়ন প্রকল্পে ধনকৈই মোড় মনীষী পঞ্চানন বর্মার নতুন অবক্ষ্য মূর্তি এবং ডিজিটাল ফোয়ারার উদ্ধোধন, শেঠ কলোনীতে শিশু উদ্যানের শিলান্যাস, ইটাহারের নতুন পুলিশ ভবন, এছাড়াও রাস্তাঘাট, কমিউনিটি হল, স্কুল সহ ৪৭ টি প্রকল্পের আজ শিলান্যাস ও উদ্ধোধন করেন মুখ্যমন্ত্রী।
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি সভায় ভাষনে বলেন কেন্দ্রীয় সরকারের এলপিজি গ্যাসের সাবসিটি তুলে দেওয়া এবং চিনির দাম বাড়িয়ে দেওয়া, কেরোসিন বন্ধ করে দেওয়ার তীব্র সমলোচনা করেন। তিনি বলেন এত টাকা ঋন প্রদান করার পরেও এই রাজ্যের মানুষকে পরিষেবা দেন তারা। কেন্দ্রীয় সরকারের শাসকদল বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন এরা বাইরে থেকে এসে দাঙ্গা লাগিয়ে চলে যায়। সাধারন মানুষ এর উচিত শিক্ষা দিবে সময় মতো। পাহাড়ে গণ্ডগোল প্রসঙ্গে তিনি বলেন আগুন না জ্বালিয়ে, বন্ধ, হিংসা না করে মানুষের ভালোর জন্য কাজ করা উচিৎ। স্বাভাবিক জীবনে পাহাড়বাসীকে ফিরে আসার আহবান জানান তিনি। তিনি বলেন পাহাড় অবিচ্ছেদ্য অঙ্গ, এটা টুকরো করা যাবেনা, তিনি বলেন পাহারকে স্বাভাবিক ভাবে ফিরিয়ে আসার ডাক ও দেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান রায়গঞ্জ পুর বাস স্ট্যান্ডে আদিবাসী মহিলাদের উপড় শ্লিলতাহানী ও ধর্ষন কান্ডে তীব্র নিন্দা করার পাশাপাশি দোষীদের গ্রেপ্তার করা হয়েছে। আদিবাসী সমাজকে তিনি জানান তিনি তাদের পাশে আছেন এবং থাকবেন।
উত্তরদিনাজপুর